চিতলমারীর প্রধান সড়কগুলো খানা খন্দকে ভরা

চিতলমারীতে সড়ক ও জনপথ বিভাগের প্রধান সড়কসহ বিভিন্ন রাস্তা খানা-খন্দকে ভরা। যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। যাতায়াতে জনদুর্ভোগ চরমে পৌঁছে। প্রধান সড়কগুলো খানা-খন্দকে ভরা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অহরহ ঘটছে দুর্ঘটনা। ভ্যান, ইজিবাইক, নছিমন উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। রাস্তা মেরামত হবার কিছুদিন পর আবার তা আগের রূপ ধারণ করে। চিতলমারী থেকে প্রতিদিন কমপক্ষে ৫০-৬০ ট্রাক সব্জি ঢাকাসহ অন্যান্য জেলায় যাচ্ছে। চিতলমারী থেকে বিপুল ভোটে প্রতিবছর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। আর সেই চিতলমারীবাসীই সবসময় উন্নয়ন বঞ্চিত হয়। অতিদ্রুত এ রাস্তাগুলো সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।