সুন্দরবনে আবারো আঠারো জেলে অপহূত
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৮
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের মালঞ্চ নদী সংলগ্ন চোরা মেঘনা এলাকায় মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে আবারো ১৮ জেলেকে অপহরণ করেছে আলামিন বাহিনী।
অপহূত জেলেরা হচ্ছেন- জামির, আশরাফুল, এনসার এবং আবুল কাশেমসহ নাম না জানা অনেকে। মাথাপছুি ৩০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছে বনদস্যু আলামিন বাহিনী।
সাতক্ষীরা সহকারী বন রক্ষক কেরামত আলী মল্লিক জানান, জেলে অপহরণ বিষয়ে কিছু জানি না।