চট্টগ্রামে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল রবিবার সকালে চট্টগ্রাম জেলার মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আবদুর রব হাওলাদার। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণ এস এম আবদুল কাদের। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আবদুর রব হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও সংস্কার করায় ভূমিখাতে গতিশীলতা বাড়ছে। সভায় চট্টগ্রামের ১৪টি উপজেলার ইউএনওবৃন্দ এবং মহানগরীর ৩টি অঞ্চলের ও ১৪টি উপজেলার সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) উপস্থিত ছিলেন। এর আগে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আগ্রাবাদ-চান্দগাঁও অঞ্চল এবং চট্টেশ্বরী এলাকায় সদর অঞ্চল এসিল্যান্ড অফিস পরিদর্শন করেন।