মিরপুরে হাজী কল্যাণ সমিতির সভা
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২১:২৮
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা হাজী কল্যাণ সমিতির ত্রি-মাসিক সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি হাজী সৈয়দ নিজাম উদ্দিন লাইটের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান, আলহাজ্ব ডাঃ আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল্ল¬াহ হেল কাফি, সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছালাম, সাংগাঠনিক সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সাংবাদিক হাজী আছাদুর রহমান বাবু ও কোষাধ্যক্ষ হাজী আনোয়ার হোসেনসহ সংগঠনটির দেড় শতাধিক হাজী সভায় উপস্থিত ছিলেন।