অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২২:১২
প্রায় ৩ শ’ ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা পাচারের অভিযোগে ব্যবসায়ী মোহাম্মদ সাব্বিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যবসায়ী মোহাম্মদ সাব্বির এস এস এন্টারপ্রাইজ, জি এস এন্টারপ্রাইজ, কে জি এন এন্টারপ্রাইজ ও এন এস ট্রেডিং কোম্পানির মালিক। গতকাল রবিবার দুপুরে রাজধানীর চকবাজার মডেল থানায় দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম মামলাটি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ সাব্বির হুন্ডি ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ও প্রতিষ্ঠানগুলোর নামে ১৯টি হিসাব নম্বর থেকে মোট ৩২৭ কোটি ৯৩ লাখ ৯৯ হাজার টাকা নগদ ও ট্রান্সফারের মাধ্যমে জমা এবং সমপরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে।