ট্রাক-কাভার্ডভ্যানের বডি মাপার নামে হয়রানি বন্ধের দাবি
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২২:১২
মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের বডি মাপার অজুহাতে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পাশাপাশি চাঁদাবাজি বন্ধে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। শনিবার রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ে এক জরুরী বৈঠকে নেতৃবৃন্দ এসব দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান। সভায় বক্তব্য রাখেন হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার, হোসেন আহমেদ মজুমদার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি