শরীরের মেটাবলিজম যেসব কারণে ব্যাহত হয়
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২২:১৩
শরীরের মেটাবলিজম বা বিপাকীয় কার্যক্রমে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। যাদের শরীরের মেটাবলিজম ভালো তাদের শরীরের এনার্জি তত ভালো এবং হজমের সমস্যাও তত কম। বিশেষজ্ঞগণ বলছেন, শরীরের মেটাবলিজম বাধাগ্রস্ত হয় ১০টি কারণে। এসব কারণসমূহ হচ্ছে:
১. শরীরের মাংশ পেশী। যাদের শরীরের পেশী যত বেশি তাদের মেটাবলিজম সমস্যাও খানিকটা বেশি। যত পেশী বেশি হবে তত বেশি খাদ্য শক্তি দরকার হয়। ২. বয়স বেশি হলে মেটাবলিজমের গতি তত হ্রাস পায়। ৩. শরীরের আয়তন বেশি হলে মেটাবলিজমের সমস্যাও বাড়ে। ৪. মহিলাগণের চেয়ে পুরুষদের মেটাবলিজম দ্রুত হয়। ৫. কিছু কিছু জেনেটিক ফ্যাক্টর বা বংশানুক্রমিক সমস্যা মেটাবলিজম বাধাগ্রস্ত করে। ৬. যারা নিয়মিত এক্সারসাইজ করেন তাদের মেটাবলিজম ভাল হয়। ৭. হরমোনাল ফ্যাক্টর যেমন: হাইপো বা হাইপার থাইরয়েড ও মেটাবলিজমে সমস্যা করে। ৮. আবহাওয়ার তারতম্যের কারণে মেটাবলিজম ব্যাহত হয়। যেমন: প্রচণ্ড গরম বা প্রচণ্ড শীতে এ সমস্যা বেশি হয়। ৯. ক্যাফেইন ও নিকোটিনে মেটাবলিজম তরান্বিত করে। কিন্তু এন্টি ডিপ্রেসিভ ওষুধে মেটাবলিজম কমে। ১০. কিছু কিছু ডায়েট যেমন: আয়োডিন কম হলে মেটাবলিজম হ্রাস পায়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ