পুরস্কার পেয়েও বিব্রত অমিতাভ!

অমিতাব বচ্চন। বলিউডের মেগাস্টার বলে পরিচিতি যার। কেবল বলিউডেই নয়, বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার। সেই অমিতাভ বচ্চন একটি অনুষ্ঠানে গেলেন। ওই অনুষ্ঠানে তাকে একটি পুরস্কার দেওয়া হলো। কিন্তু পুরস্কারের ঘোষণাটি শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। কেবল যে তিনিই হতভম্ব হয়েছেন তা নয়, অনুষ্ঠানের সবাই-ই আশ্চর্য হয়েছিলেন! অমিতাভের বিব্রত হবার কারণ ছিল। এমএমএম ম্যাগাজিন তাকে এ বছরের সেরা ‘আবেদনময় পুরুষ’ এর এওয়ার্ড দিয়েছে! আর পুরস্কার তুলে দেয়ার জন্য তখন মঞ্চে ছিলেন অমিতাভের পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন। ঘোষণা শুনে ঐশ্বরিয়া ফিক করে হাসতে শুরু করলেন। অমিতাভের পাশের আসনে বসা পুত্র অভিষেক বচ্চনও হাসি থামিয়ে রাখতে পারলেন না। বাদ যাননি শাহরুখ খান এবং সালমান খানও। শাহরুখ খান তো ফিসফিস করে সালমানকে উদ্দেশ্য করে বলছিলেন, এই সাল্লু, আমি জানি আমরা পাবো না। আমির খান হয়তো ধুম-৩ ছবিতে অভিনয়ের জন্য এটা পেতে পারেন। কিন্তু তাই বলে অমিতাভ বচ্চন! এই বয়সে! হলের সবাই যখন চোখাচোখি করতে ব্যস্ত তখন বৃদ্ধ অমিতাভ কিন্তু অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। বিস্মিত অমিতাভ মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, এই বয়সে, এটা আমার জন্য! ভাবতেই পারি না। - টাইমস অব ইন্ডিয়া