ঈদে হোসাইন নিরবের তিনটি একক নাটক ও একটি টেলিফিল্ম

ঈদুল ফিতরের টেলিভিশন অনুষ্ঠানের রসদ জোগাতে থাকছে অভিনেতা হোসাইন নিরবের তিনটি একক নাটক ও একটি টেলিফিল্ম। নাটকগুলো বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

 

সবুজ ওয়াহিদের রচনা ও অভ্র মাহমুদের পরিচালনায় ‘বিবাহ গোলোযোগ’ নাটকে দেখা যাবে হোসাইন নিরবকে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মিশু সাব্বির ও স্নিগ্ধা মোমিন।

 

স্বাধীন শাহে রচিত ও বর্ণনাথ পরিচালিত ত্রিমুখী প্রেমের নাটক ‘ঝুল বারান্দার প্রেম’ এ হোসাইন নিরব ছাড়াও আছেন শামিম হাসান সরকার ও স্নিগ্ধা মোমিন।

 

তানভীর সানি পরিচালিত ‘মিস মাশরাফি’ নাটকে অভিনয় করেছেন হোসাইন নিরব। নাটকটির রচয়িতা সবুজ ওয়াহিদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, সারিকা ও সালভিন ইফতী।

 

এছাড়াও ইমরাউল রাফাত পরিচালিত ‘পায়ে পায়ে হারিয়ে’ টেলিফিল্মে অভিনয় করেছেন সময়ের এই জনপ্রিয় অভিনেতা। অন্যান্য চরিত্রে দেখা যাবে তাহসান ও নুসরাত ইমরোজ তিশাকে।

 

ইত্তেফাক/এএম