নতুন অতিথির অপেক্ষায় এখন বর্ষা

‘মোস্ট ওয়েলকাম’ খ্যাত আলোচিত চিত্রনায়িকা টানা কয়েকবছর সফল ছবি উপহার দেওয়ার পাশাপাশি এবারে নিজেই নতুন সুখবরের অপেক্ষায় রয়েছেন বলে জানা যায়। যদি অফিসিয়ালি পরিবারের পক্ষ থেকে বর্ষা বা তার স্বামী চিত্রনায়ক অনন্ত এ বিষয়ে জানাননি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রেই জানা গেছে এর সত্যতা। এমনকি শোনা যাচ্ছে হয়তো আমেরিকার কোনো হাসপাতালেই এই সুপারস্টার জুটি তাদের প্রথম সন্তানের মুখ দেখবেন। এদিকে বর্তমানে এই জনপ্রিয় জুটি নিজেদের ছবির প্রমোশনের কাজেই জাপানে আছেন। আগামীকাল ঢাকায় ফিরবেন। ‘মোস্ট ওয়েলকাম টু’-এর সাফল্যের পাশাপাশি নিজেদের সংসারের নতুন অতিথির খবরে যারপরনাই দারুণ খুশি এই দম্পতি।