লেনোভো ফ্লেক্স ২
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২০:০০
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর ফ্লেক্স ২ মডেলের মাল্টি-টাচ স্ক্রিন ফিচারের ল্যাপটপ। একে ল্যাপটপ হিসেবে ব্যবহারের পাশাপাশি ডিসপ্লেকে ৩০০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে স্ট্যান্ড মোডে ব্যবহার করা যায়। এতে রয়েছে ১৪.১” টাচ স্ক্রিন, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম, ১.৭ গিগাহার্জ ৪র্থ প্রজন্মের ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক প্রভৃতি। সাড়ে ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপসহ মূল্য ৬০,০০০ টাকা।