প্রধানমন্ত্রীকে
স্বীকৃতি দিলেন
থাই রাজা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২০:৫২
থাইল্যান্ডের সামরিক বাহিনীর প্রধান জেনারেল প্রায়ুথ চান-ওচা’কে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির রাজা ভূমিবল আদুলিয়াদেজ। সোমবার রাজপ্রাসাদের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক রাজকীয় ফরমানে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, “মহামান্য রাজা জেনারেল প্রায়ুথ চান-ওচা’কে আজ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করার অনুমতি দিয়েছেন।”
রাজা ভূমিবলের এই অনুমতি দেয়া আনুষ্ঠানিকতা মাত্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রায়ুথের নেতৃত্বে থাইল্যান্ডের অন্তর্বতী সরকার গঠন করা হবে, তা সত্ত্বেও দেশটির সব ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই থাকবে।
বৃহস্পতিবার নিজের মনোনীত লোকদের নিয়ে গড়া পার্লামেন্ট প্রায়ুথকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। ১৯৭ সদস্যের মধ্যে ১৯১ জনই তার পক্ষে ভোট দেয়। আর তখনই তার নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। প্রধানমন্ত্রী পদে প্রায়ুথই একমাত্র প্রার্থী ছিলেন। আসছে সেপ্টেম্বরে সেনাপ্রধান হিসেবে অবসরে যাওয়ার কথা রয়েছে তার।