মাদারীপুর কালেক্টরেটে তৃতীয় শ্রেণির ২৯ পদ শূন্য
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:০১
জেলা কালেক্টরেটে দীর্ঘদিন ধরে তৃতীয় শ্রেণির ২৯ কর্মচারীর পদ শূন্য রয়েছে। বরাদ্দকৃত পদে কর্মচারি না থাকায় কাজ-কর্মে বিঘ্ন ঘটছে। তৃতীয় শ্রেণির ২৯টি পদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৮টি ও বেঞ্জ সহকারির ৬টি, সিএ কাম উচ্চমান সহকারীর ৩টি, হিসাব সহকারীর ২টি, সার্টিফিকেট সহকারীর ৩টি, মেকানিক্যাল একটি, গাড়ি চালকের ৩টি এবং প্রধান সহকারীর একটি, ট্রেজারি হিসাব রক্ষকের একটি ও উচ্চমান সহকারীর একটি।