মানসিক ভারসাম্যহীন কিশোরীকে নিয়ে শহরবাসী বিব্রত
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:০৩
বিরামপুর শহরের রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে নিয়ে বিব্রত শহরবাসী।
২৫/২৬ বছর বয়সী ফর্সা ও সুঠাম দেহের এক অজ্ঞাত যুবতী ৮/১০ দিন থেকে বিরামপুর শহরের রাস্তাঘাট ও অলি-গলিতে ঘোরাফিরা করছে। তার শরীরে কোন কাপড় নেই। কেউ কাপড় দিলেও তা পরছে না। স্কুল-কলেজের শিক্ষার্থী ও পরিবার নিয়ে চলাচলকারীরা তার সামনে পড়লে বেশি বিব্রত হচ্ছেন।
গতকাল সোমবার বিরামপুর পৌর মেয়র আজাদুল ইসলাম বলেন, পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পাগলের বিষয়ে তাদের করণীয় কিছু নেই।
শহরের দোকান মালিক সমিতির সভাপতি বলেন, অবিলম্বে ঐ যুবতীকে সেফ হোমে দেয়া দরকার।