ক্যাপশন নিউজ

অনলাইনে বাসের টিকেট করার সুবিধা দিতে সমপ্রতি বাসবিডি.কম এবং গ্রামীণফোন একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন বাসবিডি.কম এর ব্যবস্থাপনা পরিচালক আশফাক এ. রহমান এবং গ্রামীণফোন এর হেড অফ ইন্টারনেট রিটেইল ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট চৌধুরী সবুক্তগীন রফিক ০০০০ সম্প্রতি কেরানীগঞ্জে আল্ট্রাটেক সিমেন্টের খুচরা বিক্রেতাদের নিয়ে রিটেইল মিট-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি.কে সিং, বিশেষ অতিথি ওয়াদুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্ট্রাটেক সিমেন্টের কেরানীগঞ্জের পরিবেশক মেসার্স হাজী মোয়াজ্জেম হোসেন এন্ড সন্স-এর কর্ণধার হাজী মোয়াজ্জেম হোসেন ০০০০ বিমানবন্দরে হজ্জযাত্রীদের আনা নেয়ার সুবিধা দিতে বাংলাদেশ বিমানকে একটি ৫২ সিটের পরিবহন বাস, একটি মাইক্রোবাস এবং হজ্জযাত্রীদের লাগেজ পরিবহনের জন্য একটি কাভার্ড ভ্যান প্রদান করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। গতকাল হজ্জ ক্যাম্পে এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম বাংলাদেশ বিমানের পরিচালক ড. শফিকুর রহমানের হাতে গাড়ীগুলোর চাবি হস্তান্তর করেন