ইসিগারেট নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বিশেষজ্ঞদের পরামর্শ
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২১:৪৭
এবার বিশেষজ্ঞগণ সাধারণ সিগারেটের মত ইসিগারেট বা ইলোক্ট্রনিক সিগারেট নিয়ন্ত্রণের আহবান জানিয়েছেন। এব্যাপারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অভিমত হচ্ছে, যে সমস্ত ইসিগারেটে নিকোটিন রয়েছে সেসব ইসিগারেট নিয়ন্ত্রণ করা উচিত। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র কম বয়সী ছেলে-মেয়েদের ইসিগারেট না খাওয়ার জন্য বলা হয়েছে।
এব্যাপারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. ইলিয়ট আন্টম্যান উল্লেখ করেছেন, নিকোটিন সমৃদ্ধ ইসিগারেটের ধোঁয়া শুধু নিজের জন্য ক্ষতিকর তাই নয়, এটা যদি বদ্ধ ঘরে পান করা হয় তবে অন্যদেরও ক্ষতি হতে পারে। এদিকে, হেলথ কানাডা উল্লেখ করেছে, নিকোটিন মিশ্রিত ইসিগারেট কানাডায় বিক্রয় করার অনুমোদন নেই।
হার্ট জার্নাল সার্কুলেশনে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, পানামা, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে ইসিগারেট। তবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ইসিগারেট এখনো নিষিদ্ধ হয়নি। তবে বিশেষজ্ঞগণ ইসিগারেট নিয়ে সংশ্লিষ্টদের মনিটর জোরদার করার পরামর্শ দিয়েছেন।
লেখক:চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ