আগামী অধিবেশনেই সংসদ পাবে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হবে। সোমবার জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আইভী রহমানের স্মরণসভায় তিনি আরো বলেন, ১৯৭২ সালের সংবিধানে সংসদ কর্তৃক বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ছিল। পরে সেনা-সমর্থিত সরকার তা বাতিল করে। পঞ্চদশ সংশোধনীতে এ ক্ষমতা ফিরিয়ে আনা উচিত ছিল। কিন্তু, কিছু স্বার্থান্বেষী মহলের কারণে তা সম্ভব হয়নি। আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজিসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।