রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইয়াকুব আলী রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের যোগীপাড়া গ্রামের অধিবাসী মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী (৬২) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আছর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।