শোক সংবাদ

রুহুল আমিন পটুয়াখালী-২ বাউফল উপজেলার সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার রুহুল আমিন (৬৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের সভাপতি আনিসুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। হাজী আ. রশিদ কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহআজম বিটুর বাবা শ্রীমদ্দি গ্রামের সমাজসেবক হাজী আ. রশিদ (৮০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল নারায়ণগঞ্জের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। আফজাল হোসেন নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন (৫৬) গত রবিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে. .. রাজেউন)। তিনি স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মো. শামসুল ইসলাম মিয়া পিরোজপুরে কাউখালীর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষক মো. শামসুল ইসলাম মিয়া ওরফে শামসু মিয়া (৬৫) গতকাল কাউখালীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।