চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৪, ২২:৪৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে গোলাগুলির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশ্ববিদ্যালয় প্রক্টর মো. সিরাজ উদ্দৌলাহ বলেন, জরুরি সভায় রবিবারের ঘটনা তদন্তের জন্য অধ্যাপক মাহবুবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে হলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে রবিবারের ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। এছাড়া শিবির সন্দেহে দুই শিক্ষার্থী ও এক সংবাদকর্মীকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা।