তিন উইকেটে ৫০ রান শ্রীলঙ্কার

শুরুতেই ১ উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকে শ্রীলঙ্কা। কিন্তু বেশিক্ষণ উইকেট ধরে রাখতে পারেনি। ফলে পর পর ২টি উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০ রান।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামনস। ব্যাটিংয়ের জন্য মাঠে নেমে প্রথমেই এইচডিআরএল থিরিম্যানকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। মাত্র ৪ রান করে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। 

থিরিম্যানের পতনের পর করুনারত্নে ও পেরেরা ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু সেটা বেশি দূরে এগুতে পারেনি। দলীয় ৪৬ রানের মাথায় আউট হন পেরেরা। ২৯ রান করে হেনরির বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। 

এরপর আবারো শ্রীলঙ্কার শিবিরে আঘাত হানেন হেনরি। খেলতে নেমে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরের পথ ধরেন মেন্ডিস। 

ইত্তেফাক/জেডএইচ