উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের উপর হামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর পরিবারের উপর হামলা করা হয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন এক নারী সহ তিনজন। সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার আতাদী এলাকায় ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।

আহতরা হলেন, স্কুল ছাত্রীর চাচা শহীদুল্লাহ, চাচী জোসনা বেগম ও চাচাতো ভাই আরমান। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনা দুপুরে ছাত্রীর বাবা তিনজনের নাম উল্লেখসহ ও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওসি আনিচুর রহমান মোল্লা বলেন,‘তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করা হবে।’