আড়াই দিনেই লঙ্কানদের লজ্জা দিয়ে হোয়াইটওয়াশ করলো ভারত

দ্বিতীয় ইনিংসে অধিনায়ক দিমুথ করুণারাত্নের ১০৭ রানের লড়াকু ইনিংসের পরও লজ্জার হার এড়াতে পারলো না শ্রীলঙ্কা। মাত্র আড়াই দিনেই ব্যাঙ্গালুরু টেস্টে পরাজয়ের মুখ দেখলো তারা। ২৩৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত।

এই জয়ের মধ্যদিয়ে টি-টোয়েন্টির পর এবার টেস্ট সিরিজেও সবগুলো ম্যাচ জিতে নিলো ভারত। আর হোয়াইটওয়াশের লজ্জা বরণ করলো লঙ্কানরা।

দ্বিতীয় ইনিংসে ৪৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০৮ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দিমুথ করুণারাত্নে ১০৭ ও কুশাল মেন্ডিস ৫৪ রান করেন। আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন চারটি, জাসপ্রিত বুমরা তিনটি, আক্সার প্যাটেল দুটি ও একটি উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা।

ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস আইয়ার ও সিরিজ সেরা রিশাভ পান্ট।