নিউ জার্সির সিনেট প্রেসিডেন্ট সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

অভিবাসন ও জলবায়ু সাংবাদিকতায় পুরস্কার পেলেন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব। সোমবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানে দেশটির নিউ জার্সির সিনেট প্রেসিডন্টের দফতর থেকে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেন্ট আয়োজিত ৭ম আন্তর্জাতিক নারী দিবস সন্মাননা পদক প্রদান অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক দলের চেয়ারপার্সন জন কারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিনেটর নেলী পো, এ্যাসেম্বলিম্যান বেনজি ই উইম্বারলি, ক্যাসানোভা, শেরিফ রিচার্ড বার্ডনিক, প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সায়াহসহ অর্ধ শতাধিক মার্কিন-বাংলাদেশিসহ বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

PHOTO-2022-03-14-10-47-04 (1)

এছাড়া আইন পেশায় সমাজসেবামুলক অবদানের জন্য নাসরিন আহমেদ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অর্জনের জন্যে বাংলাদেশি বংশোদ্ভূত নওরীন মাহমুদও পান বিশেষ সন্মাননা ।

অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্যে ৩৬জনকে সন্মাননা প্রদান করা হয়।