রুশ হামলায় ৬৩৬ বেসামরিক নিহত: জাতিসংঘ 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার (১৪ মার্চ) এ নিয়ে টানা ১৯ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে চরম লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। 

সোমবার জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) জানিয়েছে, রবিবার পর্যন্ত রুশ আগ্রাসনে অন্তত ৬৩৬ জন বেসামরিক নিহত হয়েছে। 

সংস্থাটির আগের দেওয়া ইউক্রেনের হতাহতের সংখ্যার তুলনায় ৪০ জন বেশি। ওএইচসিএইচআর- এর পক্ষ থেকে বলা হয়েছে, নিহতের মধ্যে ছয়জন মেয়ে, ১০ জন ছেলে এবং ৩০ জনের বেশি শিশু। 

সংস্থাটির মতে, রুশ আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজার ১২৫ জনের বেশি বেসামরিক আহত হয়েছে। সিএনএন।