ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ সোমবার (১৪ মার্চ) পর্যন্ত টানা ১৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। পশ্চিমাদের দাবি, পরিকল্পনা মতো ইউক্রেনে আগ্রাসনে অগ্রসর হতে পারেনি রাশিয়া। তবে এ নিয়ে উল্টো দাবি করেছে রাশিয়া।
সোমবার পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, 'ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান মূল পরিকল্পনা অনুযায়ী চলছে। এটি সময়মতো এবং সম্পূর্ণভাবে সম্পন্ন হবে।'
রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য হচ্ছে দেশটিকে নিরস্ত্রীকরণ করা।
এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার বলেছে, রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করছে না। এর প্রধান লক্ষ্য সামরিক অবকাঠামো। ইউক্রেনের বেসামরিক জনগণ ঝুঁকির মধ্যে নেই। তথ্যসূত্র: তাস।