আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'রাস্তার অবস্থা ভালো হওয়ায় এবার ঈদে সড়ক ও মহাসড়কে যানজট হওয়ার কোন কারণ নেই।' শনিবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
ঈদযাত্রা ঘরমুখো মানুষের জন্য স্বস্তিদায়ক হবে উল্লেখ করে তিনি বলেন, 'এমনকি ঈদের পর যাত্রীদের কর্মস্থলে ফিরতেও কোন অসুবিধায় পড়তে হবে না। গাজীপুর-টঙ্গী রুটে বৃষ্টি বাদলে কিছুটা সংকট হবে ভেবেছিলাম। কিন্তু বাস্তবে এই রুটে যান চলাচলে কোন সমস্যা হয়নি।'
তিনি আরও বলেন, 'বৃষ্টি-বাদল হলে হয়ত কোথাও যান বাহনের গতি কিছুটা ধীর হবে, তবে যানজট সৃষ্টি হওয়ার কোন আশংকা নেই।' এখন পর্যন্ত কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, 'কারো বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে।'
আরও পড়ুন: দুর্বল বিপণন পদ্ধতিতে মার খাচ্ছেন তাঁতিরা
এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে বিএনপির অবস্থান ও ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পদ বঞ্চিতদের অন্দোলন নিয়ে সমস্যা সমাধানের ব্যাপারে আশা প্রকাশ করেন।
ইত্তেফাক/জেডএইচডি