পুতিনকে একা লড়াইয়ের চ্যালেঞ্জ ইলন মাস্কের 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ মঙ্গলবার (১৫ মার্চ) পর্যন্ত টানা ২০ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে সংঘাত। ইউক্রেনে আগ্রাসন চালানোর শুরু থেকে দেশটির পক্ষে সোচ্চার মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ অভিযান সংস্থা স্পেসএক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এবার সরাসরি পুতিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইলন মাস্ক।

সোমবার (১৪ মার্চ) নিজের টুইটারে লিখেছেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে একক যুদ্ধের চ্যালেঞ্জ করছি। জেতার পুরস্কার ইউক্রেন।' 

পরবর্তীতে আরেক টুইটে ইলন ক্রেমলিনকে ট্যাগ করে জানতে চান, ‘আপনারা কি এই লড়াইয়ে একমত?’

টেসলা প্রধানের এমন প্রস্তাব ইউক্রেনীয়রা স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন মস্কোপন্থিরা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টুইটে তিনটি মুষ্টি চিহ্ন দিয়ে টেসলাপ্রধানকে উৎসাহ দিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় রুশ রাজনীতিবিদ ও রসকসমসের মহাপরিচালক দিমিত্রি রোগোজিন বলেছেন, ‘ছোট নরাধম তুমি এখনও নবীন। 
। তোমার সঙ্গে লড়াই মানে সময় নষ্ট। আগে আমার ভাইয়ের সঙ্গে জেতো।’ টেলিগ্রাফ, ফক্স নিউজ।