পুতিন-জেলেনস্কি আলোচনার জন্য এখনো কেউ অনুরোধ করেনি: রাশিয়া 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্টের পুতিনের ফোনালাপ হতে পারে বলে খবর চাউর হয়। তবে সর্বশেষ রাশিয়া জানিয়েছে, তারা এ নিয়ে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন আর্জি পাননি। 

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমত্রি পেসকভ বলেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে আলোচনা হওয়ার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

এছাড়া জেলেনস্কিও এর আগে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, এই যুদ্ধ থামানোর একমাত্র উপায় হতে পারে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করা। 

এদিকে পেসকভ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়েও কোনো আলোচনা হয়নি। রাশিয়া গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।