রাতুল প্রপার্টিজ ও প্রাভা হেলথ্‌-এর মধ্যকার চুক্তি স্বাক্ষর

রাতুল প্রপার্টিজ ও প্রাভা হেলথ্-এর মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক এক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। 

সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এই চুক্তির অধীনে রাতুল প্রপার্টিজের কর্মকর্তা ও কর্মচারীরা বছরজুড়ে প্রাভা হেলথ থেকে স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন সেবার উপর আকর্ষণীয় ও বিশেষ সেবা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাতুল প্রপার্টিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলিনুর রহমান ও প্রাভা হেলথ্-এর  হেড অব মার্কেটিং অ্যান্ড কর্পোরেট সেলস সাফায়াত আলী চয়ন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাতুল প্রপার্টিজ দেশের অন্যতম রিয়েলটর ও প্রপার্টিজ মার্কেটপ্লেস ব্র্যান্ড। এছাড়া প্রাভা হেলথ্ও তাদের সেবা খুব দ্রুত প্রসারিত করছে। হেলথকেয়ার ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি।