সড়কে ফিটনেসবিহীন যান চিহ্নিত করাসহ প্রতিটি পয়েন্টে যাত্রীবাসে পুলিশ নজরদারি করবে। শনিবার দুপুরে আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে আশুলিয়ার নবীনগরে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, 'বিভিন্ন রুটের প্রতিটি পয়েন্টে যাত্রীবাহী বাস পর্যবেক্ষণের পর অনুমতি মিললে সড়কে ছাড়তে পারবে যান।' এছাড়া সড়ক যানযটমুক্ত রাখতে মহাসড়কে ব্যাপক পরিকল্পনা ও পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।
আরও পড়ুন: দুর্বল বিপণন পদ্ধতিতে মার খাচ্ছেন তাঁতিরা
এ সময় ঢাকা রেঞ্জের এডিশন্যাল ডিআইজি আসাদ, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি