রুশ অভিযান কবে সমাপ্ত হবে জানালেন ইউক্রেনের উপদেষ্টা

ইউক্রেন সরকারের একজন উপদেষ্টা দেশটিতে চলমান রুশ আগ্রাসন শেষ হওয়ার সম্ভাব্য সময় জানিয়েছেন। তার মতে, মে মাসের শুরুর দিকে এই অভিযান শেষ হবে। কারণ সে সময় রাশিয়ান সেনাদের রসদ ফুরিয়ে যাবে। এতে প্রতিবেশী দেশে আর অবস্থান করতে পারবে না তারা।

বিবিসি জানায়, ওই উপদেষ্টার নাম ওলেক্সি আরেস্টোভিচ। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আসছে মাসগুলোতে রুশ আগ্রাসনের সম্ভাব্য দুটি সমাধানের বিষয় উল্লেখ করেছেন তিনি।

ওলেক্সি আরেস্টোভিচের ধারণা, হতে পারে খুব দ্রুত একটি সমঝোতায় পৌছাবে দুই দেশ। এতে সময় লাগতে পারে এক বা দুই সপ্তাহ। এসময় রুশ সেনারা ফিরে যাবে। কেউ কেউ বলছে দ্বিতীয় দফায় সিরিয়ানদের পাঠানো হবে এখানে। তাদের প্রতিহত করার পর এপ্রিলের মাঝামাঝি বা শেষ দিকে আরও একটি সমঝোতা হতে পারে।

এর আগে, মার্কিন প্রতিরক্ষা দফতর দাবি করেছিল যে, ইউক্রেনে অভিযানের জন্য সিরিয়া থেকে যোদ্ধা সংগ্রহ করছে রাশিয়া। তবে এ তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি বিবিসি।