প্রতিরক্ষা সচিবের আইএসপিআর পরিদর্শন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পরিদর্শন করেছেন। সোমবার (১৪ মার্চ) সেখানে তাকে স্বাগত জানান আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনের সময় আইএসপিআরের ইতিহাস, কার্যক্রম ও চলমান বিভিন্ন বিষয়ে প্রতিরক্ষা সচিবকে অবহিত করা হয়। সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সফলভাবে আইএসপিআর তার কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।