মাদক বিরোধী অভিযান: বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৫৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ১৬৭ পিস ইয়াবা, ৫৪ গ্রাম হেরোইন, ৭ কেজি ৬০৯ গ্রাম গাঁজা, ৬৫ টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৪ মার্চ ২০২২) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২ টি মামলা রুজু হয়েছে।