দীপ্ত টিভিতে ঈদুল ফিতর উপলক্ষে ১ ঘণ্টার বিশেষ নাটক ‘আইজু দা ভাই’ প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৬টায়। ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হকের রচনা এবং ফিরোজ কবির ডলারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, উর্মিলা শ্রাবন্তী কর, কাজী উজ্জ্বল, আনোয়ার, ইমাসহ অনেকে।
পুরান ঢাকার বনেদী সন্তান আইজু ভাইয়ের দুটো স্বপ্ন। এক, তার এলাকায় কোনো ভিক্ষুক থাকবে না এবং দুই, তাঁকে সবাই সারাজীবন ভাই ডেকে যাবে। কিন্তু আইজু ভাইয়ের দুটো স্বপ্নই ভেঙে চুরমার করে দিতে তাঁর এলাকায় একদিন আচমকা হাজির হয় লাইলী নামের এক অপরূপা। শেষ পর্যন্ত আইজু ভাই কী পারবে তার ‘ভাইগিরি’ বজায় রাখতে? নাকি লাইলীর কারণে বাকি জীবনটা তাঁকে কাটাতে হবে ‘জাতীয় আংকেল’ হয়েই?