ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী তিনটি শাখায় বিভক্ত হয়ে চিত্রাঙ্কন করেন।
প্রতিযোগিতা ঘুরে দেখা যায়, কোমলমতি শিশুরা পেন্সিল ও রং তুলির ক্যানভাসে লাল-সবুজ রংয়ে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলছেন। অনেকে আঁকছেন গ্রামবাংলার প্রাকৃতিক দৃশ্য ও নদীমাতৃক বাংলাদেশ। কেউবা মুক্তিযুদ্ধের ছবি আঁকায় ব্যস্ত।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া। ৭ মার্চ ও ১৭ মার্চ উদযাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ প্রমুখ।