ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলো-ওই গ্রামের রুবেলের মেয়ে রাইসা (৩) ও খাদেমুল ইসলামের মেয়ে রোজা মণি (২)। তারা সম্পর্কে চাচাতো দুই বোন।
জানা গেছে, অভিভাবকদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে যায়। পরে দুই জনকে পানি থেকে তুলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘অভিভাবকদের অগোচরে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।’