রাশিয়ার কারণে ৫০০ বিলিয়ন ডলারের ক্ষতি: ইউক্রেন

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল দাবি করেছেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার দেশ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে। আগ্রাসন শেষ হওয়ার পর এই ক্ষতিপূরণ দিতে হবে মস্কোকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার (১৫ মার্চ) তিন প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ডেনিস।

তিনি বলেন, ‘যুদ্ধের পরে ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য রাশিয়াকে অর্থ প্রদান করতে হবে। ইউক্রেন মিত্রদের কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে।’

এর আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী এক টুইটে তিন প্রধানমন্ত্রীকে ‘সত্যিকারের বন্ধু’ আখ্যা দিয়ে তাদের সাহসের প্রশংসা করে লেখেন, ‘প্রধানমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে কিয়েভে এসেছিলেন।’