চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর বাংলাদেশ কোস্ট গার্ডের ইউনিট বিশেষ অভিযানে ৬০ মণ এবং কালিপুরে নৌপুলিশের অভিযানে মঙ্গলবার ১২ মণ জাটকা জব্দ করা হয়। মোহনপুর কোস্ট গার্ডের ইউনিটের সিনিয়র চিফ প্যাডি অফিসার মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
চিফ প্যাডি অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড মোহনপুর ইউনিট অভিযান পরিচালনা করে। সে সময় মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুল তলা এলাকায় তল্লাশি করে আনুমানিক ৬০ মণ জাটকা জব্দ করা হয়।
অন্যদিকে, উপজেলার বেলতলী নৌপুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে ১২ মণ জাটকা ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। পরবর্তী সময়ে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে জাটকা বিতরণ করা হয়। অন্যদিকে, বেলতলী পুলিশ ফাঁড়ির ১২ মণ জাটকা ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।