ইকবাল
ইকবাল এক হাসিখুশি ও দুরন্ত ছেলের গল্প। সে তার মা ও ভাইয়ের সাথে গ্রামে থাকে। ভালোবাসে খেলতে আর ছবি আঁকতে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে ইকবালের জীবন। সত্য ঘটনা থেকে তৈরি দুরন্তর নতুন সিনেমা ‘ইকবাল’। বাংলায় ভাষান্তরিত ‘ইকবাল’ দুরন্ত টিভিতে প্রচার হবে ঈদের দিন বিকেল ৩টায়।
রবিন হুড
রবিন হুড ও তাঁর বন্ধুরা আশ্রয় নেয় শেরউড জঙ্গলে। প্রতিদিনই নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাঁদের। রবিন হুডের রোমাঞ্চকর কাহিনি নিয়ে দুরন্তর নতুন সিনেমা ‘রবিন হুড’। বাংলায় ভাষান্তরিত ‘রবিন হুড’ দুরন্ত টিভিতে প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।
রবিন হুড অ্যান্ড দি ইনভিন্সিবল নাইট
রবিন হুডের অভিযানের গল্প নিয়ে দুরন্ত’র নতুন সিনেমা ‘রবিন হুড অ্যান্ড দি ইনভিন্সিবল নাইট’। এই গল্পে সাহসী রবিন হুড কিভাবে শেরউড জঙ্গলকে নিরাপদ করে তোলে তা জানতে দেখতে হবে বাংলায় ভাষান্তরিত ‘রবিন হুড অ্যান্ড দি ইনভিন্সিবল নাইট’। এটি দুরন্ত টিভিতে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়।
ডাইনোফ্রোজ:দি অরিজিন
টম ও তাঁর বন্ধুরা এক অদ্ভুত খেলায় চলে যেতে পারে অতীতে। যেখানে তাঁরা ডাইনোসর হয়ে ড্রাগনের হাত থেকে অন্যদের বাঁচায়। তাঁদের এই অভিযান নিয়ে দুরন্তর নতুন সিনেমা ‘ডাইনোফ্রোজ:দি অরিজিন’। বাংলায় ভাষান্তরিত ‘ডাইনোফ্রোজ:দি অরিজিন’ দুরন্ত টিভিতে প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকেল ৩টায়।