'রুশ হামলায় ইউক্রেনে ১০৩ শিশু নিহত'

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বুধবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ২১ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে সংঘাত। সংঘাতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ১০৩ শিশু নিহত হয়েছে। 

ইউক্রেনের এই প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা ফেসবুকে বলেন, রাশিয়ার বাহিনী ৪০০ এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এরমধ্যে ৫৯ টি ধ্বংস হয়ে গেছে। 

তবে ইউক্রেনের এই প্রসিকিউটরের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।