তারকারা ঈদের দিন কী করেন, কী খেতে পছন্দ করেন তা জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাই তিনজন তারকা বলেছেন তাঁদের ঈদের পছন্দের খাবারের কথা—
৭ পর্বের ধারাবাহিক
৩ ২ ১ ০ অ্যাকশন
৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘৩ ২ ১ ০ অ্যাকশন’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম, ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, প্রাণ রায়, আরফান আহমেদ, ইমেল, হারুন, মাসুদ প্রমুখ।
শিল্পী মানুষ মোশাররফ করিম। অভিনয় করতে এসে বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে। কারণ পরিচালক তাঁকে জানান, চরিত্রের প্রয়োজনে তাঁর লম্বা গোঁফ কেটে ফেলতে হবে। কিন্তু অভিনেতা সেটা করতে নারাজ। কিছুতেই তিনি গোঁফ কেটে ফেলবেন না। হঠাত্ একদিন সকালে তিনি দেখতে পান তাঁর অর্ধেক গোঁফ নেই। কে যেন কেটে ফেলেছেন। মোশাররফ করিম খুঁজতে থাকেন সেই মানুষটিকে। নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
সেলিব্রেটি শো ‘ওস্তাদ সাগরেদ’
এসএ টিভিতে ঈদের ৪র্থ ও ৫ম দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে সেলিব্রেটি শো ‘ওস্তাদ সাগরেদ’। উপমহাদেশীেয় চলচ্চিত্রে গান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। এক একটি চলচ্চিত্রে একাধিক গান থাকে এবং গানগুলোর ধরনও হয় ভিন্ন। সেই সব গানের চলচ্চিত্রায়ণ যিনি করেন তাঁকে আমরা বলি নৃত্য পরিচালক বা কোরিওগ্রাফার। কোরিওগ্রাফারদের নৃত্যশিল্পী এবং নায়ক-নায়িকারা ওস্তাদজী বলে সম্বোধন করেন। এই কোরিওগ্রাফার এবং নায়ক-নায়িকাদের নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২ পর্বের অনুষ্ঠান ‘ওস্তাদ সাগরেদ’। এটি উপস্থাপনা করেছেন এ্যানি সরকার এবং প্রযোজনায় রয়েছেন শাহীন মাহমুদ। অতিথি হিসেবে রয়েছেন প্রথম পর্বে নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ ও চিত্রনায়িকা অঞ্জনা এবং দ্বিতীয় পর্বে রয়েছেন নৃত্য পরিচালক মাসুম বাবুল ও চিত্রনায়িকা আঁচল।
আরিফিন শুভ
আসলে আমার খাবারের তালিকায় ‘থাকতেই হবে’ এমনকিছু নেই। সারাবছরই যা যা ভালো লাগে বা তাত্ক্ষণিক ইচ্ছে হয়, সবই খাই পেটপুরে। ঈদের দিনেও কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না। ওজন কত বাড়বে তা নিয়ে ভাবি না। তবে যদি একটা খাবারের কথা বলতেই হয় তাহলে মাংস ভুনার কথাই বলবো, এটা আমার সবচেয়ে প্রিয়। বিশেষ খাবারের কথা বললে আগের কথাগুলো মনে পড়ে যায়। এক সময় আমিও রান্না করে খেতাম। দেশীয় খাবারগুলোই রাঁধতাম। তবে এখন সময়ের অভাবে বিশেষ দিনগুলোতেও রান্না করা আর হয়ে ওঠে না।
পরীমণি
প্রিয় খাবারগুলো চোখের সামনে পড়লে ডায়েটের কথা ভুলে যাই আমি! আমার মা, মানে ছোট খালা আমার সব প্রিয় রান্না করে দেন। বিশেষ করে সেমাই। আর ঈদের দিন দুপুরে মাংস ভুনা ছাড়া আমার চলেই না! এছাড়াও ঈদের দিন পোলাও খেতে ভালো লাগে আমার। আমার রান্না করতে খুব ইচ্ছে করে, কিন্তু তা করা হয়ে ওঠে না। যখন এগুলো রান্না হয় তখন আমি ঘুমিয়ে থাকি। তাই ইচ্ছে থাকলেও রান্না করা হয় না তেমন।
সিয়াম আহমেদ
ঝাল খাবারই আমার পছন্দ। আমি বিশেষ দিন ছাড়াও অনেক সময় মাকে ঝাল খাবার রান্না করতে বলি। এবারো ঝাল খাবারই খাবো! আমি চেষ্টা করি ঈদের দিন পুরোটা সময় বাসায় থাকতে। কারণ মা তো অন্য সময় খাওয়ানোর সুযোগ বা সময় পান না। তিনি যেন মন খারাপ না করেন সেজন্য বাসাতেই খাই। আর আমি কিন্তু টুকটাক রান্না করতে পারি। বিশেষ করে নুডুলস রান্না করতে ভালোই পারি।