উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এসেছে বাংলাদেশের গীতিকবি এনামুল কবির সুজনের লেখা 'যাচ্ছে জীবন' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। তার জন্মদিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে গানটি।
রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ অ্যামাজন, স্পোটিফাই, এ্যাপেল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান।কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ।মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে। গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,যাচ্ছে জীবন..গানটি সুজন ও আমার একটি মাইলস্টোন গান হিসেবে বেঁচে থাকবে।
গীতিকবি সুজন বলেন, এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের ভালো ভালো লিখতে চাই। সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় অনেক সংগীত তারকার কণ্ঠেও।পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
১৬ মার্চ ছিলো কবীর সুমনের জন্মদিন। মূলত এই উপলক্ষেই বিভিন্ন অনলাইন প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়েছে গানটি।