ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লো আবাসিক ভবনে, নিহত ১

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। এতে মৃত্যু হয়েছে একজনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় ভোর ৫টায় কিয়েভের ডার্নিস্টিকিতে অবস্থিত একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটেছে। 

যে ভবনটিতে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেখান থেকে মানুষকে বের করে নেওয়া হচ্ছে। কাজ করছে উদ্ধারকারী বাহিনী।