নারায়ণগঞ্জে একটি পেপার মিলে আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনাঘাটের সান ফেব্রিক্সে আগুন।
ডিউটি অফিসার খালেদা ইয়াসিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁওয়ের মেঘনাঘাটের তানভির পেপার মিলে আগুন লাগে। খবর পেয়ে আশপাশের ৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।