বঙ্গবন্ধু জন্মদিনে রাঙ্গামাটি ৫ বিদ্যালয়ে বই বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের ৫টি বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন। বৃহস্পতিবার (১৭ মার্চ) পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে দেশ ও জাতি গঠনে সম্মুখ ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।

এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার প্রসারে সেনাবাহিনীর ভবিষ্যতে এ ধরনের আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।