ভাস্কর অনীক রেজার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘নির্জন হাত’

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ভাস্কর অনীক রেজার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘নির্জন হাত’। আইডিয়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে বইটি।

বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। এটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি অনলাইনে আইডিয়া.বাংলা, রকমারি ডট কম ও দারাজ ডট কম-এ অর্ডার করেও সংগ্রহ করতে পারবেন পাঠকরা। 

উদ্ভাবন, উপস্থাপন ও বিষয় বিন্যাসে বইয়ের গল্পগুলো বেশ সমৃদ্ধ। মূলত ভাস্কর বলেই বহুমাত্রিকতা তার সহজাত। 

অনীক রেজার পুরো নাম শাহ্ মো. সামস্-ই-রেজা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ভাস্কর্যে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বগুড়া আর্ট কলেজে শিক্ষকতা করছেন। অর্জন, আলোকবর্তিকা, একটি ফুলের জন্য, সপ্তসুর, রক্তগৌরব, জনতার জয়, বাবুর পুকুর স্মৃতিসৌধ, সূর্য সন্তানসহ অর্ধশতাধিক ভাস্কর্যের  স্রষ্টা তিনি।