রংপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে জিহাদি বইসহ গ্রেফতার করেছে রংপুর কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার মহানগরীর বিনোদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার এবং জিহাদি বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রুবেল মিয়া ওরফে রনবীর ইসলাম (২৪) ও মো. আব্দুর রউফ (৪৬)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: লাগেজ ভর্তি শিশুর টুকরো করা লাশ
অপরদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহে বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় সর্বমোট ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় ৫ জন, মাহিগঞ্জ থানায় ৬ জন, হারাগাছ থানায় ৩ জন, পরশুরাম থানায় ৪ জন, হাজিরহাট থানায় একজন ও ডিবি কর্তৃক দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/অনি