মারিউপোলের প্রবেশের দাবি রুশ বাহিনীর

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোল গত কয়েক সপ্তাহ ধরে রুশ অবরোধের মুখে পর্যুদস্ত। এরি মধ্যে রুশ বাহিনী দাবি করছে, তারা একেবারে শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গিয়েছে। 

তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

রুশ প্রতিরক্ষা বিভাগকে উদ্ধৃত করে রিয়া নভোস্টি বার্তা সংস্থা জানিয়েছে, রুশ বাহিনীর সমর্থন নিয়ে বিচ্ছিন্নতাবাদীরা মারিউপাোল শহরে ইউক্রেনিয়ান বাহিনীর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ার জানিয়েছে, রুশ বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে আগামী কিছুদিনের মধ্যে শহরটির পতন ঘটতে পারে।