সাভারে কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সাভার ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ইপিজেডের পেগজা নামে একটি কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সন্ধ্যা ৭টার দিকে পেগজা নামে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট  আগুন নেভানোর চেষ্টা করছে।

তিনি আরও জানান,  আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।